WhatsApp Pay কী ও কিভাবে কাজ করে? জানুন

A close-up of a smartphone screen displaying the white WhatsApp Pay Logo on dark green background with blurry banknotes floating around


বর্তমানে, অনলাইনে টাকা পাঠানো, কেনাকাটা ও বিভিন্ন বিল পরিশোধ করার জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তির সেই অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপেও যুক্ত হচ্ছে আর্থিক লেনদেনের সুবিধা। তার অন্যতম উদাহরণ হলো, WhatsApp Pay বা হোয়াটসঅ্যাপ পেমেন্ট সিস্টেম। সাধারণত, আমরা WhatsApp ব্যবহার করি মানুষের সঙ্গে যোগাযোগ, ভিডিও ও ছবি শেয়ারিং ও ভয়েস বা ভিডিও কল করার জন্য। কিন্তু, নির্দিষ্ট কিছু দেশে হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো, ব্যবসায়িদের জন্য হোয়াটসঅ্যাপ দিয়ে পেমেন্ট করা ও হোয়াটসঅ্যাপ দিয়ে আর্থিক লেনদেনের অন্যান্য সুবিধাও পাওয়া যায়। তবে, WhatsApp Pay সব দেশে সেমভাবে কাজ করে না। কোথাও ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা পাঠানো যায়। আবার, কোথাও মূলত ব্যবসায়ীদের পেমেন্ট করার সুবিধা রয়েছে। আজকে, WhatsApp Pay কী? হোয়াটসঅ্যাপ পে কীভাবে কাজ করে? হোয়াটসঅ্যাপ পে কীভাবে ব্যবহার করতে হয়? বাংলাদেশে হোয়াটসঅ্যাপ পে সুবিধা পাওয়া যায় কি বা না ও হোয়াটসঅ্যাপ পে সিস্টেমের নিরাপত্তা সম্পর্কে পুরোপুরি বিস্তারিতভাবে জানব।

রিলেটেড কনটেন্ট পড়ুন

WhatsApp ভেরিফিকেশন কোড আসে না কেন

WhatsApp Pay কি?

WhatsApp Pay হলো, WhatsApp-র সঙ্গে যুক্ত থাকা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। যার মাধ্যমে WhatsApp Pay সমর্থিত দেশের ব্যবহারকারীরা WhatsApp অ্যাপের ভেতর থেকে নির্দিষ্ট ধরনের আর্থিক লেনদেন করতে পারেন। সেই সেবার মাধ্যমে কী করা যাবে? তা সংশ্লিষ্ট দেশের পেমেন্ট অবকাঠামো ও WhatsApp-র চালু করা সুবিধার উপর নির্ভর করে।

উদাহরণস্বরূপ, ভারতে WhatsApp Pay ব্যবহার করে UPI-র মাধ্যমে অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। পাশাপাশি, সেখানে ব্যবসায়ীদের পেমেন্ট, মোবাইল রিচার্জ ও বিল পরিশোধের মতো সুবিধাও যুক্ত হয়েছে।

অন্যদিকে, ব্রাজিলের মতো কিছু দেশে WhatsApp-র মাধ্যমে নির্দিষ্ট ব্যবসায়ীদের পণ্য ও সেবার মূল্য পরিশোধ করার সুবিধা রয়েছে।

অর্থাৎ, WhatsApp Pay কেবলমাত্র টাকা পাঠানোর ফিচার নয়। সেটা, বিভিন্ন দেশের জন্য তৈরি বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধার সমষ্টি।

WhatsApp Pay কিভাবে কাজ করে?

WhatsApp Pay এর কাজ দেশভেদে আলাদা। বিষয়টি বোঝার জন্য ভারতের UPI-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থার উদাহরণ দেখা যাক। ভারতে সেই পেমেন্ট ব্যবস্থা Unified Payments Interface বা UPI এর মাধ্যমে কাজ করে। সেটা, ভারতের তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, যার সাহায্যে সমর্থিত ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অর্থ স্থানান্তর করা যায়।

সাধারণভাবে প্রক্রিয়াটি যেভাবে কাজ করে,

🟠 ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা

প্রথমে WhatsApp এর Payments অপশন থেকে সমর্থিত ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয়। তার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং তথ্য যাচাই করতে হতে পারে।

🟠 পেমেন্টের ধরন নির্বাচন করা

আপনি অন্য ব্যক্তিকে টাকা পাঠাতে চাইলে সংশ্লিষ্ট চ্যাট থেকে পেমেন্টের সুবিধা নির্বাচন করতে পারেন। ব্যবসায়ীকে, পেমেন্ট বা বিল পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট অপশন ব্যবহার করতে হয়।

🟠 টাকার পরিমাণ নির্ধারণ করা

কত টাকা পাঠাবেন বা কত টাকার পেমেন্ট করবেন, তা নির্ধারণ করতে হয়। তারপর, প্রাপকের তথ্য ও লেনদেনের বিবরণ যাচাই করতে হয়।

🟠 নিরাপত্তা যাচাই সম্পন্ন করা

ভারতের UPI-ভিত্তিক লেনদেনে সাধারণত UPI PIN দিয়ে পেমেন্ট অনুমোদন করতে হয়। অন্যান্য দেশের পেমেন্ট ব্যবস্থায় ভিন্ন ধরনের যাচাই পদ্ধতি থাকতে পারে।

🟠 লেনদেন সম্পন্ন হওয়া

প্রয়োজনীয় যাচাই সফল হলে সংশ্লিষ্ট পেমেন্ট ব্যবস্থা লেনদেন প্রক্রিয়াকরণ করে। তারপর, পেমেন্টের স্ট্যাটাস দেখা যায়।

ভারতের WhatsApp Pay-তে টাকা পাঠানোর ক্ষেত্রে অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। সেখানে, WhatsApp পেমেন্টের ইন্টারফেস হিসেবে কাজ করে ও সংশ্লিষ্ট ব্যাংক ও পেমেন্ট পার্টনার লেনদেন প্রক্রিয়াকরণে ভূমিকা রাখে।

তবে, অন্যান্য দেশে WhatsApp এর পেমেন্ট ব্যবস্থা সেমভাবে কাজ করবে, তেমন বিষয় নয়।

WhatsApp Pay কিভাবে ব্যবহার করব?

আপনি যদি তেমন কোনো দেশে থাকেন। যেখানে, WhatsApp Pay এর সুবিধা চালু রয়েছে। তাহলে, নিচে উপস্থাপিত নিয়ম অনুসরণ করতে পারেন।

✔ মোবাইলে WhatsApp এর সর্বশেষ Version ইনস্টল করুন।

✔ WhatsApp খুলে Settings অথবা অ্যাপের নির্ধারিত Payments অপশনে প্রবেশ করুন।

✔ পেমেন্ট সুবিধা উপলব্ধ থাকলে সেটি সেটআপ করার নির্দেশনা অনুসরণ করুন।

✔ প্রয়োজন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট বা সমর্থিত পেমেন্ট পদ্ধতি যুক্ত করুন।

✔ টাকা পাঠানো, পেমেন্ট করা বা বিল পরিশোধের জন্য উপযুক্ত অপশন নির্বাচন করুন।

✔ প্রাপকের তথ্য, টাকার পরিমাণ ও অন্যান্য বিবরণ যাচাই করুন।

✔ প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই সম্পন্ন করে পেমেন্ট নিশ্চিত করুন।

✔ লেনদেনের স্ট্যাটাস দেখে নিশ্চিত হন যে পেমেন্ট সফল হয়েছে।

নোট, সেই নিয়ম সব দেশের জন্য প্রযোজ্য নয় কিন্তু। উদাহরণস্বরূপ, ভারতে UPI ব্যবহার করে টাকা পাঠানোর জন্য ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট UPI ব্যবস্থার শর্ত পূরণ করতে হয়।

আপনার WhatsApp অ্যাপে Payments অপশন না থাকলে প্রথমেই ধরে নেবেন না যে অ্যাপটি পুরোনো বা কোনো সমস্যা হয়েছে। দেশ ও অ্যাকাউন্টে সুবিধাটি উপলব্ধ না থাকলেও তেমন হতে পারে বা দেখা যেতে পারে।

বাংলাদেশে কি WhatsApp Pay ব্যবহার করা যায়?

বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য সেটা জরুরি প্রশ্ন.!

২০২৬ সালের অক্টোবর পর্যন্ত যাচাই করা WhatsApp-এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, বাংলাদেশ WhatsApp Pay-এর সমর্থিত পেমেন্ট দেশের তালিকায় নেই।

WhatsApp এর হেল্প সেন্টার অনুযায়ী, নির্দিষ্ট ব্যবসায়ীদের WhatsApp এর মাধ্যমে পেমেন্ট করার সুবিধা ভারত, ব্রাজিল, মেক্সিকো ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। সেইতালিকার বাইরের দেশে সেই সুবিধা উপলব্ধ নয়। তবে, দেশভেদে অন্যান্য পেমেন্ট ফিচারের পরিধি আলাদা হতে পারে। তথ্য, https://faq.whatsapp.com/1293279751500598/

বাংলাদেশে WhatsApp ব্যবহার করে মেসেজ পাঠানো, ভিডিও ও ভয়েস কল করা গেলেও তার অর্থ সেটা নয় যে WhatsApp Pay-ও চালু করা রয়েছে। সে কারণে বাংলাদেশি ব্যবহারকারীরা সাধারণত WhatsApp এর মাধ্যমে সরাসরি WhatsApp Pay ব্যবহার করে বিকাশ বা নগদের মতো টাকা পাঠাতে পারবেন না। বাংলাদেশে ডিজিটাল লেনদেনের জন্য বিকাশ, নগদ, রকেট ও ব্যাংকের অনুমোদিত ডিজিটাল পেমেন্ট সেবা ব্যবহার করা যেতে পারে।

ভবিষ্যতে WhatsApp Pay বাংলাদেশে চালু হলে WhatsApp-এর অফিসিয়াল ঘোষণা ও হেল্প সেন্টার থেকে বিষয়টি যাচাই করা উচিত। যদি, WhatsApp Pay বাংলাদেশে চালু হয়। তাহলে, আমরা পরবর্তীতে আপডেট জানিয়ে দিব। সাথে, কিভাবে ব্যবহার করবেন। সেটাও জানিয়ে দিব।

ভারতে WhatsApp Pay দিয়ে কী কী করা যায়?

ভারতে WhatsApp এর পেমেন্ট সুবিধা অন্যান্য দেশের তুলনায় বিস্তৃত। সেখানে, ব্যক্তিগতভাবে টাকা পাঠানোর পাশাপাশি দৈনন্দিন কিছু পেমেন্টও করা যায়। যেমন,

অন্য ব্যক্তিকে টাকা পাঠানো

ভারতের ব্যবহারকারীরা সমর্থিত UPI ব্যবস্থার মাধ্যমে WhatsApp থেকে অন্য ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। সেই ব্যবস্থায় লেনদেনের জন্য সাধারণত প্রাপকের UPI-সমর্থিত পেমেন্ট ব্যবস্থা ও প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা থাকতে হয়।

ব্যবসায়ীদের পেমেন্ট করা

সমর্থিত ব্যবসায়ীদের কাছে WhatsApp-এর মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করা যায়। পেমেন্টের উপলব্ধ পদ্ধতি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সেবার উপর নির্ভর করে।

মোবাইল রিচার্জ করা

Meta-এর এপ্রিল ২০২৬-এর ঘোষণায় জানানো হয়, ভারতে WhatsApp থেকে Jio, Airtel ও Vi-এর প্রিপেইড মোবাইল নম্বরে রিচার্জ করার সুবিধা চালু করা হচ্ছে। সেজন্য, অ্যাপের Payments অপশন থেকে Mobile Recharge নির্বাচন করে নম্বর, অপারেটর ও উপযুক্ত রিচার্জ প্ল্যান বেছে নেওয়া যায়। পেমেন্টের ক্ষেত্রে সমর্থিত UPI, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো পদ্ধতি উপলব্ধ থাকতে পারে।

বিভিন্ন বিল পরিশোধ করা

Meta, ভারতে WhatsApp-এর মাধ্যমে বিল পরিশোধের সুবিধা চালুর ঘোষণা দেয়। সেই সুবিধায় Bharat Connect বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি, FASTag, বিমা, ক্রেডিট কার্ড ও ঋণ পরিশোধসহ বিভিন্ন ধরনের বিল পরিশোধ করার সুযোগ রয়েছে। ব্যবহারকারী Payments অপশনে গিয়ে সংশ্লিষ্ট বিলের ধরন নির্বাচন করতে পারেন, বিলারের তথ্য যাচাই করতে পারেন ও সমর্থিত পেমেন্ট পদ্ধতি দিয়ে বিল পরিশোধ করতে পারেন। Meta জানিয়েছিল, সুবিধাটি পর্যায়ক্রমে Android ও iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাই, প্রত্যেক ব্যবহারকারীর অ্যাপে সব সুবিধা একই সময়ে পাওয়া যাবে, তেমন নিশ্চয়তা নেই।

WhatsApp Pay ব্যবহারে কি কোনো চার্জ লাগে?

WhatsApp Pay-এর চার্জ নির্ভর করে দেশ, পেমেন্টের ধরন ও সংশ্লিষ্ট সেবার নিয়মের উপর। ভারতের WhatsApp-এর অফিসিয়াল পেমেন্ট পেজে ব্যক্তিগত UPI লেনদেনের ক্ষেত্রে কোনো ফি না থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে, সেই তথ্যকে সব ধরনের পেমেন্ট ও সব দেশের জন্য প্রযোজ্য ধরে নেওয়া যাবে না। বিশেষ করে বললে, ব্যবসায়িক পেমেন্ট, কার্ডের মাধ্যমে লেনদেন কিংবা অন্য কোনো দেশের পেমেন্ট ব্যবস্থায় আলাদা নিয়ম থাকতে পারে। তাই, লেনদেনের আগে অ্যাপে প্রদর্শিত ফি ও সংশ্লিষ্ট ব্যাংক বা পেমেন্ট সেবাদাতার শর্ত যাচাই করুন।

WhatsApp Pay কি নিরাপদ?

WhatsApp Pay-তে বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। তবে, কোনো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাই ব্যবহারকারীকে প্রতারণার সব ঝুঁকি থেকে সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে না। সেটা কিন্তু মনে রাখতে হবে। WhatsApp-এর অফিসিয়াল পেমেন্ট পেজ অনুযায়ী, অ্যাপটি ব্যবহারকারীর কার্ড বা UPI PIN-এর তথ্য সংরক্ষণ করে না।

নিরাপদে ডিজিটাল পেমেন্ট করার জন্য যেসব মনে রাখুন,

  • নিজের UPI PIN, OTP বা ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে জানাবেন না।
  • টাকা পাঠানোর আগে প্রাপকের পরিচয় ও টাকার পরিমাণ যাচাই করুন।
  • অপরিচিত ব্যক্তির পাঠানো সন্দেহজনক লিংকে প্রবেশ করবেন না।
  • WhatsApp Pay চালু করে দেওয়ার নামে কাউকে PIN বা OTP দেবেন না।
  • সন্দেহজনক অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন।
  • কোনো অননুমোদিত লেনদেন হলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা পেমেন্ট সেবাদাতার সঙ্গে যোগাযোগ করুন।

মনে রাখতে হবে, টাকা গ্রহণ করার জন্য সাধারণত কাউকে আপনার গোপন PIN বা OTP জানাতে হয় না।

FAQs

WhatsApp Pay কি বাংলাদেশে চালু হয়েছে?

বর্তমানে, WhatsApp-এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, বাংলাদেশে WhatsApp Pay-এর পেমেন্ট সুবিধা উপলব্ধ নয়। ভবিষ্যতে পরিবর্তন হলে অফিসিয়াল তথ্য থেকে তা যাচাই করতে হবে বা চালু হলে আমরা আপডেট জানিয়ে দিব।

WhatsApp Pay দিয়ে কি বিনা খরচে টাকা পাঠানো যায়?

ভারতে WhatsApp-এর অফিসিয়াল পেজে ব্যক্তিগত UPI লেনদেন বিনা ফিতে করার কথা বলা হয়েছে। তবে, অন্য ধরনের পেমেন্ট বা অন্য দেশের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নাও হতে পারে।

WhatsApp Pay ব্যবহার করতে কি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন?

ভারতে WhatsApp Pay-এর মাধ্যমে UPI ব্যবহার করে টাকা পাঠাতে উপযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করতে হয়। অন্য দেশের পেমেন্ট ব্যবস্থায় শর্ত আলাদা হতে পারে।

WhatsApp Pay দিয়ে কি বিদেশে টাকা পাঠানো যায়?

WhatsApp Pay-কে সাধারণ আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা হিসেবে বিবেচনা করা উচিত নয়। কোন ধরনের লেনদেন করা যাবে, তা সংশ্লিষ্ট দেশের পেমেন্ট ব্যবস্থার উপর নির্ভর করে।

WhatsApp Pay অ্যাপে দেখা না গেলে কি করব?

প্রথমে, বাংলাদেশ সহ অন্যান্য দেশে সংশ্লিষ্ট পেমেন্ট সুবিধা চালু রয়েছে কি না যাচাই করুন। তারপর, অ্যাপ আপডেট করে দেখুন। দেশ বা অ্যাকাউন্টে সুবিধাটি উপলব্ধ না থাকলে কেবলমাত্র অ্যাপ আপডেট করেই সেটা চালু করা যাবে না।

WhatsApp Pay-এর অফিসিয়াল তথ্য কোথায় পাব?

WhatsApp Pay-এর ব্যবহারবিধি, সমর্থিত দেশ এবং নিরাপত্তা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে নিচের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পারেন।

দেশভেদে পেমেন্টের সুবিধা পরিবর্তিত হতে পারে। তাই, অন্য দেশের কোনো টিউটোরিয়াল অনুসরণ করার আগে সেটি নিজেদের দেশে প্রযোজ্য কি না যাচাই করে নিন।

আমাদের Smart Blog Zone-র Content পড়ুন

Link : Smart Blog Zone

আমাদের THE 360 AI-র Content পড়ুন

Link : THE 360 AI

শেষ কথা হলো,

WhatsApp Pay হলো WhatsApp-এর সঙ্গে যুক্ত একটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, যা নির্দিষ্ট দেশে ব্যবহারকারীদের টাকা পাঠানো, ব্যবসায়ীদের পেমেন্ট করা ও অন্যান্য আর্থিক লেনদেনের সুযোগ দেয়। ভারতে সেই সেবায় UPI-এর মাধ্যমে টাকা পাঠানোর পাশাপাশি মোবাইল রিচার্জ ও বিল পরিশোধের মতো সুবিধাও যুক্ত হয়েছে। তবে, বাংলাদেশ সহ অন্যান্য দেশে WhatsApp Pay-এর কার্যক্রম ও সুবিধা আলাদা হতে পারে। বাংলাদেশে WhatsApp ব্যবহার করা গেলেও WhatsApp Pay-এর সংশ্লিষ্ট পেমেন্ট সুবিধা বর্তমানে আনুষ্ঠানিকভাবে উপলব্ধ নয়। তাই, বাংলাদেশে সেই সেবা দিয়ে সরাসরি টাকা পাঠানোর দাবি করা সঠিক হবে না। সব শেষে বলা যায়, ডিজিটাল পেমেন্ট ব্যবহারের ক্ষেত্রে সবসময় অফিসিয়াল তথ্য যাচাই করুন ও নিজের আর্থিক তথ্য সুরক্ষিত রাখুন।

Popular